আমানুল্লাহ নাবিল: অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম উদ্যাগে ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের তত্ত্বাবধানে আয়োজিত ‘ভাষা-সাহিত্য সাংবাদিকতা কোর্স’র সার্টিফিকেট বিতরণ আগামীকাল শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা মিলনায়তনে সকাল ৯ টায় প্রশিক্ষণ সমাপনকারী ষাট জনের মাঝে এই সার্টিফিকেট বিতরণ করা হবে।
সার্টিফিকেট বিতরণ প্রদান করবেন কবি ও দার্শনিক আলেম মুসা আল হাফিজ। উপস্থিত থাকবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর আব্দুল্লাহ তামিম। অনুষ্ঠান পরিচালনা করবেন আওয়ার ইসলাম বার্তা সম্পাদক কাউসার লবীব।
পà