আরাফাত নুর:
প্রতি বছর রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে ‘ইসলামি বইমেলা’। এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই ইসলামি বইমেলা।
বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। হসন্ত প্রকাশন থেকে ‘চরিত্রের তরজমা’ এবং মাকতাবায়ে ত্বহা থেকে ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের দুটি বই। মেলার প্রথম সপ্তাহ থেকেই উল্লিখিত স্টল দুটিতে বই দুটি পাওয়া যাবে।

‘চরিত্রের তরজমা’ বইটি লেখা হয়েছে মানুষের অনুপম চরিত্র সম্পর্কে। সাবলীলভাবে সরল বয়ানে উঠে এসেছে চরিত্রে উপাদানগ