শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ছোটদের মুজিযা সিরিজ : গল্পে আঁকা নবীজীর মুজিযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদির
লেখক, সাংবাদিক, সংগঠক

গল্পে আঁকা নবীজীর মু'জিযা প্রকাশ করেছে আয-যিহান পাবলিকেশন্স। তরুণ প্রকাশক জাহিদুল ইসলাম আয-যিহান এর শ্রমসাধনার ছাপ আছে সিরিজটিতে। ড. সিদ্দিক আল মিনশাবির লেখা অনুবাদ করেছেন মুহাম্মদ ইশতিয়াক চৌধুরী। ৫ খণ্ডে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ১০০০ টাকা মাত্র।  শিশুতোষ গল্পগ্রন্থ এটি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর জীবনের দশটি অলৌকিক ঘটনাকে উপজীব্য করে এগিয়ে গেছে সিরিজটি। ঘরের শিশু যাতে পরের ইস্যুতে পরিণত না হয়- এ জন্যই নবীজীবনের গল্পপাঠ জরুরি। এ ধরনের সিরিজে উৎস-উদ্ধৃতি অতটা প্রয়োজনীয় কিছু মনে হয়নি। এ গল্পের বড় শক্তি 'সত্য'। সত্যগল্পের সিঁড়ি বেয়ে শিশুরা পৌঁছে যাবে অনন্ত সৌন্দর্যময় পথে। বাঁচবে মিথ্যা গল্পের অশুভ ফুলঝুরি থেকে।

শিশুসুলভ সরলতার গপ্পচ্ছলে  শিশুদের বইগুলো নিয়ে যাবে অন্য জগতে। আকর্ষণীয় রঙিন ছাপা, মজবুত বাঁধাই দিয়ে বাজারে দিয়েছে চট্টগ্রামের এ প্রকাশনী। প্রথম বইটির নাম, মেঘ ও গুইসাপের মিষ্টিকথন, দ্বিতীয়টি চড়ুই ও বৃক্ষশাখার প্রতি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের মমতা। তৃতীয়টি নবীজীর কাছে হরিণী ও উটের অভিযোগ। চতুর্থটি নবীজীর কাছে নেকড়ে ও সিংহের ভালোবাসা। পঞ্চমটি নবীজীর পরশে হলেন ধন্য।

একটার চেয়ে আরেকটার কারুকাজ দারুণ ও  আকর্ষণীয়। শিশুদের আনন্দ দেবার মতো একটি সিরিজ। দেশের সব পুস্তকবিপণী কেন্দ্রে সিরিজটি পাওয়া যাবে। দেশে অনুবাদের চাহিদা বেশি। তবে সৃজনশীল লেখক মনখোলে গল্পের গাঁথনি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমাদের প্রকাশনী কর্তাগণ সৃজনশীল লেখালেখিকে আরো গুরুত্ব দেবেন-এমন আশা সব লেখকদের। আশার কথা হলো, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে জাতীয় মানের বই-পুস্তক ছাপা হচ্ছে। জাতীয় মেলাগুলোতে অংশগ্রহণ করছে। সর্বোত কল্যাণকামনা সবসময়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ