রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

নকীব পদক সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২১ বছর ধরে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ধারাবাহিক প্রকাশিত হওয়া এবং এই পরিবারের উদ্যোগে পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনকে সম্মাননা দেওয়া সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার নকীব পদক লাভ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও বিশিষ্ট লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। এছাড়া অনুষ্ঠানে মাসিক নকীবের জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।