শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

থ্রিলারেও সমাজে ভালো ম্যাসেজ দেয়া সম্ভব : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

থ্রিলারের মাধ্যমেও সমাজকে ভালো ম্যাসেজ দেয়া সম্ভব অভিহিত করে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাসউদুল কাদির রচিত ফিদা সিরিজের প্রথম বই ‘অপারেশন্স হিলট্র্যাক্টস-১’-এর ভাষা মার্জিত, বর্ণনাভঙ্গি সাবলীল। আশা করি, তিনি আরো এমন গ্রন্থ লিখে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করবেন। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামী বইমেলা চত্বর মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

কুরআনের বিশুদ্ধ নুসখা বাজারে দেয়াটা পুণ্যের কাজ দাবি করে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাই। তিনি কুরআনের এই নতুন সংস্করণের কাজ সম্পাদন করে জাতিকে ভুলের হাত থেকে রক্ষা করেছেন।

ড. আহমদ আবদুল কাদের-এর তিনটি বইয়ের পাঠ উন্মোচন নিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, ড. আহমদ আবদুল কাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি বহুমাত্রিক মেধার অধিকারী। তার লেখায় রয়েছে অন্তরদৃষ্টির পসরা। তিনি পাঠককে সম্মোহন করতে পারতেন।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরের সঞ্চালন বই ছাড়া সম্ভব নয় উল্লেখ করেন খালিদ হোসেন। বলেন, বর্তমান প্রকাশিত বইগুলোতে জ্ঞান-বিজ্ঞানের চর্চা রয়েছে। এসব আমরা যখন পাঠ দেব, পাঠ নেব, তাতে আগামী প্রজন্ম আলোকিত হবে।

সাহিত্যের মাধ্যমে ভিন্নমত প্রসারের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বহু আগে থেকেই সাহিত্যের মাধ্যমে ভিন্নমত ঢুকিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ ধারার পরিবর্তন করতে চাই। আমরা ইসলামী ভাবধারায় জাতিকে ফিরিয়ে আনতে চাই।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্স স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ড. আহমদ আবদুল কাদের, মুফতী মঈনুদ্দীন খান, মুফতী আবুল হাসান শামসাবাদী, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা লিয়াকত আলী, আহমদ বদরুদ্দীন খান, খন্দকার সাইফুদ্দীন আহমদ, জহির উদ্দিন বাবর, মুফতী হুমায়ুন আইয়ুব, কবি মুনীরুল ইসলাম, কবি জিয়াউল আশরাফ, মুফতী আবু বকর সিরাজী, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী আবদুল্লাহ তামিম, মুফতী কাজী সিকান্দার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ