শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যানসারের যন্ত্রণা ভুলে ওমরায় অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। এই লড়াই সহজ নয়। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে হিনা খান। তবুও অদম্য মনের জোর। মানসিক শক্তি এতটুকু টলেনি তাঁর। তাই এই অসুস্থ শরীরেও মক্কায় অভিনেত্রী। পবিত্র রমজান মাসে উমরা করার ছবি শেয়ার করলেন। তাঁর মনের জোরকে কুর্নিশ নেটিজেনদের।

ইনস্টাগ্রামে কমপক্ষে ২০টি ছবি শেয়ার করেছেন হিনা খান। অ্যালবামে লেখেন, ‘আলহামিদুল্লা, উমরা ২০২৫। আল্লা ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরার জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’

ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের ড্রয়িংরুমে পৌঁছে যান। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন হিনা। কেরিয়ারের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখীই ছিল তাঁর। আচমকা গত বছরের জুনে সকলকে দুঃসংবাদ দেন অভিনেত্রী। গুঞ্জনে সিলমোহর দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, তা-ও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তাঁর। একাধিকবার ক্যানসারাক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ