রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

তিনি ছিলেন একজন সত্যিকারের মর্দে মুজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শামসুদ্দোহা তালুকদার

আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। যিনি চাকরি জীবনে জি মাওলা নামে পরিচিত ছিলেন। তিনি কথায় কথায় গল্প বলে আমাদেরকে নসিহত করতেন। তিনি নিজেকে অতি নগণ্য মনে করতেন। তাঁর সামনে যারা বসতেন- তাদের উদ্দেশ্যে কিছু বলতে হলে প্রথমেই নিজের অপারগতা প্রকাশ করে বিনয়ের সর্বোচ্চ নমুনা দেখাতেন। যেখানে শাসনের দরকার সেখানে একটি শিক্ষনীয় গল্প করে বোঝাতেন, কোনটা সঠিক আর বেঠিক।

তাঁর জ্ঞানগর্ভ আলোচনায় মুগ্ধ হতাম সবাই। কথায় কথায় প্রবাদ ও ছোট গল্প বলতে পারতেন। প্রতিটি কথা ছিল ওজনদার।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অভিভাবক হিসেবে তিনি যথেষ্ট ভূমিকা রাখতেন। পীর সাহেব হুজুর তাঁকে মুজাহিদ কমিটির দায়িত্ব দিয়ে নির্ভার ছিলেন। যেকোনো জরুরি আলাপ তাঁর সঙ্গে প্রথমেই করে নিতেন।

আস্তে আস্তে কথা বললেও প্রতিটি কথা যে কারো হৃদয়ে গেঁথে থাকতো। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রয়োজনে তিনি ছুটে আসতেন চরমোনাই। দিনভর আলোচনা করতেন। খাবার বৈঠকেও কুরআন শিক্ষা বোর্ডের উন্নতি ও শৃঙ্খলার বিষà¦