রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইসলামি লেখক ফোরামের বৈঠক, আসছে নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনেে লেখক ফোরামের নির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গ্রন্থ সম্মাননা-২০২৫ ও শীতের পিঠা উৎসবসহ বেশ কিছু আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য দুটি উপকমিটি গঠন করা হয়। 
‎
‎বৈঠকে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম। ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবালের পরিচালানায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম আনছারী, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীল। অর্থ সম্পাদক উবায়দুল হক খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক রেজা হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাসান আল মাহমুদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, নির্বাহী সদস্য আবু নাঈম ফয়জুল্লাহ, তাশরিফ মাহমুদ প্রমুখ।
‎নতুন কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত ঘোষণা দ্রুতই আসবে বলে লেখক ফোরাম নেতৃবৃন্দ জানিয়েছেন। 

এনএইচ/