শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

শরীফ ওসমান হাদিকে নিয়ে শিল্পী আবু উবায়দার নতুন গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আবু উবায়দার নতুন গজল ‘ওসমান হাদি শহীদের রংকার’ প্রকাশিত হয়েছে। শনিবার সকালে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গজলটি উন্মুক্ত করা হয়।

এর আগে শহীদ হাদিকে নিয়ে আবু উবায়দার প্রকাশিত গজল ‘হাদি তুই ফিরে আয়’ শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আবেগঘন কথা ও সুরে সেই গজলটি অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।

নতুন গজল ‘ওসমান হাদি শহীদের রংকার’-এ ন্যায়, ইনসাফ, আত্মত্যাগ ও শাহাদাতের চেতনা শক্তিশালী ভাষায় উঠে এসেছে। গজলের কথায় শহীদের আদর্শ ও সংগ্রামী চেতনার প্রতিফলন দেখা যায়। গজলের একটি অংশে বলা হয়েছে—

“হাসতে হাসতে শহিদি দরজা চান,

দেশের জন্য ফিদা ফিদা কোরবান

জীবন তুচ্ছ এক আনা দাম নাই,

ওসমান হাদি দুনিয়াতে একটাই।”

আরেকটি পুনরাবৃত্ত পঙ্‌ক্তিতে উচ্চারিত হয়েছে ন্যায়বিচারের অঙ্গীকার—

“ন্যায় ইনসাফ কায়েম করতে হবে,

জান দেবো তবু জুলাই দেব না তবে।”

গজলটিতে জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিবাদ, ইনকিলাবের আহ্বান এবং নতুন প্রজন্মের জাগরণের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। শ্রোতাদের মতে, এটি শুধু একটি সংগীত নয়—বরং শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে কেন্দ্র করে সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর।

সমসাময়িক অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগীতের মাধ্যমে অবস্থান নেওয়ায় আবু উবায়দার এই উদ্যোগকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে দর্শক-শ্রোতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ