রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

নতুন সংগীত ‘কোটি হাদির ডাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'মেহেরবান' খ্যাত প্রখ্যাত শিল্পী মুনাইম বিল্লাহর নতুন সংগীত ‘কোটি হাদির ডাক‘। সোমবার (২২ ডিসেম্বর) সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সংগীতটি প্রকাশিত হয়।

মুনাইম বিল্লাহ বলেন, ‘দীর্ঘ সময় পর সংগীতে ফিরলাম। ‘কোটি হাদির ডাক’ দিয়েই গানে ফেরা হলো আমার। এটি অন্যরকম অনুভূতি আমার জন্য। এটি শুধু একটি গান নয়, একটি ইতিহাস। একটি বিপ্লব। এটি শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি। আমাদের সার্বভৌমত্বের সাথে একাত্মতা জানানোর একটি মহান ব্যাপার এখানে আছে। বিপ্লবী চেতনার মানুষ ছাড়াও আপামর জনমনে দারুণ প্রভাব ফেলার পাশাপাশি হাদি ভাইকে চিরঅমর করে রাখবে এই গান।’

‘কোটি হাদির ডাক’ সংগীতটি লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টার শরিফ মাহমুদ।

গানটি সম্পর্কে কবি জিয়া হক বলেন, ‘কোটি হাদির ডাক’ সংগীতটি শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে। গতানুগতিক ধারার বাইরের একটি সংগীত এটি। কথা, সুর ও কণ্ঠ সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ এটি। আশা করি, ‘হাদি তুই ফিরে আয়’-এর মতো এটিও ভাইরাল হবে। শ্রোতারা লুফে নেবে এই সংগীত। শ্রোতাদের মুখে মুখে ফিরবে বিপ্লবী এই গানà