বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


 ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মাওলানা আতাউল কারিম মাকসুদ||

ঢালকানগর মাদরাসার মুহতামিম দা.বা.। আমার হুজুর, আমার উসতাদ, আমার মুহসিন মুরব্বি। সকল ছাত্রকে তিনি ভালোবসেন, আদর করেন, সোহাগ করেন, কিন্তু আমার প্রতি তার দয়া, মায়া অনুকম্পা সবার চেয়ে ভিন্ন। এতোটা আদর আমাকে করেন তিনি, আমি রীতিমত শিহরিত হই।

মুহতামিম জীবনে অনেক দেখেছি, কিন্তু হুজুরের মধ্যে এমন কিছু গুণ ও আখলাক দেখেছি, যা তাকে সমসাময়িকদের মধ্যে করেছে অনন্য। তার পরিচালিত প্রতিষ্ঠান ‘ঢালকানগর মাদরাসা হয়ে উঠেছে দেশ সেরা প্রতিষ্ঠান।

ছাত্রদের প্রতি এতো দয়া-মায়া ও আদর তিনি লালন করেন, আমাদের জন্য যা রীতিমত অবাক করা।

তিনি উসুলি মানুষ, উসুল প্রয়োগ করার জন্য কড়াকড়ি করেন, এটা ঠিক। কিন্তু কঠোরতার মধ্যেও তিনি আমাদের নিকট উদ্ভাসিত হতেন অত্যন্ত স্নেহপরবশ হিসাবে।

২০০৫ সাল। আমরা তখন শরহেবাকায়া জামাতের ছাত্র। উমরা থেকে ফিরে আমাদেরকে শুনালেন অবিশ্বাস্য ভালোবাসার গল্প। আমরা নির্বাক তাকিয়ে আছি সদ্য বাইতুল্লাহ ও মদিনা পাক দেখা তার চেহারà¦