প্রতিবারের মতো এবারও বার্ষিক পরীক্ষা শেষে রমজানের আগে ১২ দিনব্যাপী বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণের আয়োজন করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আগামী ২৬ জানুয়ারি রাজধানীর প্রাণকেন্দ্র জামিয়া দারুল উলুম মতিঝিলে (ওয়াপদা মাদরাসা) প্রশিক্ষণ কোর্স শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই কোর্সে প্রশিক্ষণ দেবেন বেফাকের প্রধান পরিচালক এবং সিনিয়র সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বেফাকের সহ-প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সিনিয়র লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, ঢাকা মেইলের চিফ নিউজ এডিটর জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, প্রবন্ধকার, অনুবাদক ও ভাষা প্রশিক্ষক মাওলানা হানিফ আল হাদী ও ভাষা প্রশিক্ষক মাওলানা মুহাম্মাদুল্লাহ কাওসার।