আরবি সাহিত্যের এক অনন্য গ্রন্থ 'মাকামাতে হারিরী' কিতাবটিকে এবার পাওয়া যাচ্ছে সহজ, সুবিন্যস্ত ও শিক্ষার্থী-বান্ধব উপস্থাপনায়। যারা মাকামা পড়তে চান কিন্তু জটিলতায় আটকে যান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ সহায়ক গ্রন্থ।
কিতাবটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
বিভিন্ন নুসখার সাথে মিলিয়ে ইবারতকে যতটা সম্ভব বিশুদ্ধ ও নির্ভুল করা হয়েছে।
প্রতিটি মাকামার শুরুতে সহজ আরবিতে সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেওয়া হয়েছে।
অপ্রয়োজনীয় বিশ্লেষণ এড়িয়ে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক শব্দার্থ উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি শব্দের সাথে সমার্থক ও বিপরীত শব্দ সংযোজন করা হয়েছে।
শব্দার্থের পাশাপাশি কুরআন ও হাদিসের প্রাসঙ্গিক উদ্ধৃতি যুক্ত করা হয়েছে।
উপমা ও রূপ