রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ইসলামি লেখক ফোরামের সভাপতি আমিন, সম্পাদক নকীব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নকীব মাহমুদ। এর আগে আমিন ইকবাল সংগঠনের সাধারণ সম্পাদক এবং নকীব মাহমুদ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছিলেন।  

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সায়ীদ উসমান, অর্থ সম্পাদক পদে আমিন আশরাফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে হাবীবুল্লাহ সিরাজ এবং প্রশিক্ষণ সম্পাদক পদে জাওয়াদ আহমদ নির্বাচিত হয়েছেন।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সদস্যদের মতামত ও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতির পদ ছাড়া পাঁচটি পদে দায়িত্বশীল নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পরে নির্বাচিত ছয়জনের পরামর্শক্রমে বাকি আরও ১৪টি পদে দায়িত্বশীল নির্ধারণ করা হয়।