রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (আইসিও) আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

আয়োজকদের দাবি, জাতীয় পর্যায়ে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে এত বড় পরিসরের আয়োজন বাংলাদেশে এবারই প্রথম। প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন ১২ জন বিশেষ অতিথি শিল্পী, ৩২ জন আয়োজক শিল্পী ও ১৩২ জন অংশগ্রহণকারী শিল্পী। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরাও এতে অংশ নিয়েছেন।