নিজস্ব প্রতিবেদক
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতভিত্তিক ‘জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এ নিবন্ধনের সময় আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টায় শেষ হচ্ছে। আগ্রহী অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ প্রতিযোগিতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রতিযোগী নিবন্ধন করেছেন। আয়োজকরা জানান, নিবন্ধনকারীদের বড় একটি অংশ কওমি মাদরাসার শিক্ষার্থী। তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়ের সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষার সময় মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় প্রতিযোগিতাà