|| আবদুর রউফ আশরাফ ||
একজন কবি চলে যান, কিন্তু তাঁর উচ্চারণ থেকে যায়। সময় পেরিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, অথচ কিছু শব্দ মানুষের হৃদয়ে চিরকাল জেগে থাকে। কাজী নজরুল ইসলাম তেমনই এক অমর উচ্চারণের নাম।
কখনো জন্মদিনে আমরা তাঁকে স্মরণ করি, কখনো মৃত্যুবার্ষিকীতে। ফুল দিই, আলোচনা করি, কবিতা আবৃত্তি করি। কিন্তু সত্যিই কি নজরুলকে স্মরণ করা হয়? নাকি ক্যালেন্ডারের একটি বিশেষ দিনে তাঁকে মনে করে আবার ব্যস্ত হয়ে পড়ি নিজেদের পৃথিবী নিয়ে?
নজরুল যেন এই আনুষ্ঠানিকতার চেয়েও অনেক বড়।
তিনি এসেছিলেন ঝড়ের মতো। বাংলা সাহিত্যের আকাশে তাঁর আবির্ভাব ছিল এক বিস্ময়। যে সময়ে চারদিকে পরাধীনতার অন্ধকার, শোষণ আর বৈষম্য—সে সময়ে একটি তরুণ কণ্ঠ বুক চিতিয়ে ঘোষণা করেছিল বিদ্রোহের কথা। তাঁর কলমে আগুন ছিল, কিন্তু সেই আগুন মানুষ পোড়ানোর জন্য নয়; অন্যায়ের শিকল পুড়িয়ে দেওয়ার জন্য।
তাই তিনি লিখেছিলেন বিদ্রোহের কবিতা, আবার লিখেছিলেন প্রেমের গান। কখনো তিনি বজ্রের মতো গর্জেছেন, কখনো শিশিরের মত