রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

রাহে শায়খ : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুহাম্মদ সোয়াদ আল-আজিজ ||

‘রাহে শায়খ’—দারুল উলূম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর জীবনচরিত, ইলমি অবদান, ব্যক্তিত্ব, স্মৃতিচারণ ও নির্বাচিত মালফুজাতের একটি সংকলন। গ্রন্থটিতে মূলত তিনটি বিষয় স্থান পেয়েছে—
১. হযরতের জীবনবৃত্তান্ত—জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত তাঁর জীবনের বিভিন্ন দিক।
২. স্মৃতিচারণ—তাঁকে কাছ থেকে দেখা দেশ-বিদেশের আলেম ও সান্নিধ্যধন্য ব্যক্তিদের স্মৃতিতে তাঁর জীবন ও ব্যক্তিত্বের নানা দিক।
৩. নির্বাচিত মালফুজাত—বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য, দিকনির্দেশনা, পরামর্শ ও জিজ্ঞাসার উত্তর।

হযরতের জীবন ও কর্ম

গ্রন্থের প্রথম অংশে হযরতের বাল্যকাল, শিক্ষা-জীবন, পারিবারিক জীবন ও কর্মজীবনের আলোচনা রয়েছে। পাশাপাশি তাঁর দীর্ঘ তাদরিস-জীবন, দারসের বৈশিষ্ট্য, লেখালেখি ও কিতাবসমূহের পরিচিতি, তাকওয়া