রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

মাটির কবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নাজমুল হুদা মজনু ||

তুমি যখন নানান পদে
খাচ্ছো খুব আনন্দে 
এতিম শিশু পথের পাশে 
কাঁদছে খানাখন্দে।

জরির জামা গায়ে পরে 
সাজছো রাজকুমার 
ভাত পায় না কতজনে
কে করে তার শুমার।

দামি বডি ওয়াশ আনো
সিঙ্গাপুর থেকে 
দুটো টাকা চাইলে কেউ
ক্ষুব্ধ হ‌ও বেঁকে।

গরিব গায়ে ময়লা গন্ধ 
পাশে যাওয়া যায় না 
গোসল করার জন্য ওরা 
সাবান পানি পায় না।
 
আল্লাহ তায়ালার দুনিয়া 
দখল করে রাখছো
বিভেদ ভরা এই সমাজে 
রুমালে নাক ঢাকছো।

অন লাইনে সারা বিশ্বের 
রাখছো তাজা খবর 
এ কথা কি ভুলে গেছো
সামনে মাটির কবর।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ