সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি মোবারকুল্লাহ আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ২:৫০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। এখন আমরা মশওয়ারায় বসেছি। মশওয়ারা শেষে জানাযা ও দাফন বিষয়ে জানানো হবে।

মাওলানা আশেকে এলাহি ইব্রাহীমী দেশের প্রবীণ আলেমদের একজন। তিনি দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করে আসছিলেন। দেশ-বিদেশে তার হাজারো শাগরেদ, ভক্ত ও মুহিব্বীন রয়েছে।

তার মৃত্যুতে দেশের ইলমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ