শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিলেটের প্রবীণ আলেম মাওলানা আব্দুল খালিক (শায়েখে চাক্তা) ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা)

|| কাউসার লাবীব ||

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত ১৩৫ বছরের গৌরব-ঐতিহ্যের দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে তার নিজ বাড়িয়ে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহ. এর খলিফা। শায়খে চাক্তা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর সংবাদে তার নিজ গ্রাম চাক্তায় অবস্থিত তার নিজ বাড়িতে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ ছুটে আসছেন।

শায়খে চাক্তার পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হবে।

এরপর শায়খের অসিয়ত অনুযায়ী তাকে দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে দাফন করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ