শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ.আর নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা হামিদী জানান, এক সপ্তাহ আগে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে বাসায় নিয়ে যেতে বলেন। বাসায় আসার পর গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে এক সপ্তাহ অতিবাহিত হয়। আজ বেলা ১১টার পর তিনি ইন্তেকাল করেন।  
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আলেমে দীন হজরতুল আল্লাম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে ও ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন। এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মধ্যে তিনি বিশেষভাবে গণ্য হতেন। 

এদিকে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। 

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে দেশের আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ