রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা ও  জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মহাপরিচালক,  আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা , উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আল্লামা সুলাইমান নোমানী (হাফিজাহুল্লাহ)।

আল্লামা সুলাইমান নোমানীর প্রেস সচিব ইব্রাহিম খলিল নোমানী প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, আমার শায়খ ও মুর্শিদ হযরত হাফেজ্জীর ছোট বটগাছটা রফিকে আ'লার ডাকে সাড়া দিয়েছে। তিনি আমার খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন। উনি একজন সজ্জন ও মেহমানদারী করনেওয়ালা সাফ মানুষ। দেশের ধর্মীয় অঙ্গনের অবিস্মরণীয় ও অবিসংবাদিত রাহবার। দেশের খেলাফত আন্দোলন সংগ্রামে অগ্রসারির নেতা। আজ এ জাতি হলো হারালো এক অবিসংবাদিত রাহবারকে। আমি হারালাম আমার ছোট ভাই ও খলিফাকে।

তিনি আরো বলেন, আমি দোয়া করছি আল্লামা তাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক, আমিন। আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ