শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পটিয়া মাদরাসার সাবেক ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা আমিনুল হক ইন্তেকার করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আমিনুল হক পটিয়া মাদরাসায় দীর্ঘকাল শিক্ষকতা করেন। তিনি অত্যন্ত মেধাবী আলেম ছিলেন। বুজুর্গ হিসেবেও তাঁর ব্যাপক খ্যাতি ছিল। তাঁকে অনেকে ‘ফেরেশতা হুজুর’ হিসেবে সম্বোধন করতেন।

তাঁর ইন্তেকালে ছাত্র এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে শোক জানিয়েছেন এবং তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন।

মাওলানা আমিনুল হকের জানাজা আজ রাত ৯টায় পটিয়ার আলমদার পাড়ায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

প্রসঙ্গত, গতকালই পটিয়া মাদরাসার সাবেক প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানেশ ইন্তেকাল করেন। দুই দিনের ব্যবধানে পটিয়া মাদরাসা সংশ্লিষ্ট দুই বুজুর্গের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ