শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইমরানুল বারী সিরাজী

মুফতি ইমরানুল বারী সিরাজী

ভারতের বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ সাহারানপুরস্থ মাজাহিরুল উলুম এর প্রধান পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা আকীল সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

আজ সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়ত নেতৃবৃন্দ এই শোক জানিয়ে বলেন, মাওলানা আকীল সাহেবের ইন্তেকালে বিশ্ব আলেম সমাজ একজন বিদগ্ধ আলেমে দ্বীন ও মানুষ গড়ার কারিগরকে হারালো। ভারতে দারুল উলুম দেওবন্দের পর মাজাহিরুল উলুম সাহারানপুরের অবস্থান। এই প্রতিষ্ঠান থেকে ফারেগ হওয়া আলেমগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মাওলানা আকীল সাহেব ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও ফাজায়েলে আমলের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহ. এর জামাতা। সাহরানপুর মাদ্রাসার শিক্ষা কারিকুলামে ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রব্বুল আ'লামীনের দরবারে মরহুমের ইলমী ও দ্বীনি খেদমতসমূহ কবূল করাসহ  জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ