সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণফোরামের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মোস্তাফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

রোববার (১৫ জুন) রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের শোকাহত পরিবার ও রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘রাজনীতির উত্তাল সময়ে এবং দেশ গঠনের এই মাহেন্দ্রক্ষণে তার অভিজ্ঞতা জাতিকে উপকৃত করতো। তার মৃত্যুতে জাতি একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’

প্রসঙ্গত, মোস্তফা মোহসীন মন্টু রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ