শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিদ্যুৎস্পৃষ্টে ওলামা দল নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ (৫০) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। নিহত হারুন অর রশিদ নলদিঘী গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।
  
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

তারাকান্দা উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম জানান, নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন হারুন অর রশীদ। এতে তার বাম হাত পুড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর তার মৃত্যু হয়। 

তারাকান্দা থানার ডিউটি অফিসার এসআই জহুরা আক্তার এই খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ