বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

সৌদির গ্রান্ড মুফতির ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, ফকীহ, মুফাসসির ও মুজতাহিদ শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলুশ শাইখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

তারা শোকবার্তায় বলেন, মরহুম ছিলেন ইসলামি জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তাঁর জীবন ছিল কুরআন-সুন্নাহর প্রচার, ফতওয়া, এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ আসনে থেকে বিশ্ববাসীকে ইলম ও হেদায়াতের আলো পৌঁছে দিয়েছেন।

নেতৃদ্বয় আরো বলেন, শা‌ইখ আব্দুল আজিজ আলুশ শাইখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারালো। তাঁর ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তারা আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সৌদি সরকার ও মুসলিম উম্মাহকে সবর করার তাওফিক দেন। আমিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ