বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি অনলাইন সংবাদমাধ্যমে ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের নাভানা টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এক বছর আগে ঢাকা স্ট্রিমে যোগদান করেন তিনি। স্বর্ণময়ী তার বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকতেন।

স্বর্ণময়ী বিশ্বাসের বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, তার বোন রুমের ভেতর থেকে লক করে অবস্থান করছিল। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় তাকে খুলতে বললেও কোন সাড়া পাওয়া যায়নি।

বাসায় থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের করা হয়নি। আমরা সংবাদ পেয়ে পপুলার হাসপাতাল থেকে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ