রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ২ মুসল্লির প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান তাবলিগ জামাত বাংলাদেশ শুরাহী নেজামের অধীনে সংগঠিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও ২ মুসল্লির মৃত্যু খবর পাওয়া গেছে।

মৃতদের একজন হলেন আবুল আসাদ বাদল (৬২), যিনি সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের পুত্র। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় শ্বাসকষ্টের কারণে তাকে দ্রুত গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ব্যক্তিটি হলেন মইনইউদ্দিন (১০০), যিনি সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের পুত্র। তিনি ভোর ৪টা ৪৩ মিনিটের সময়ে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরাহী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ পর্যন্ত টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর মোট সংখ্যা পাঁচজন। তিনি আল্লাহতালার কাছে প্রার্থনা করেন যেন সকল মৃত মুসল্লিকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

৫ দিনের এই জোড় ইজতেমা ২ ডিসেম্বর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ