বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর জানাজায় বিশিষ্ট আলেমরা, মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর জানাজার নামাজ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে তাঁর বড় ছেলে মাওলানা তালহার ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারও আলেম-উলামা ও সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় বিশিষ্ট আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকদ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী; মানিকনগর মাদরাসার মুহতামিম মাওলানা মো. ইছহাক; বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; জামিয়াতুল নূর উত্তরার মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী; মালিবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ মায়মুন; আরজাবাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার; খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম; পীর জঙ্গি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ; বারিধারা মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা হেদায়েতুল্লাহ; পীর জঙ্গি মাদরাসার শাইখুল হাদিস মুফতি শরিফুল ইসলাম; মাওলানা ডক্টর শোয়াইব আহমদ; মুফতি জাকির হোসাইন কাসেমী; মুফতি জাকির হোসাইন খান; কমিশনার বাদল সরদার; নাজমুল হোসেন পেরট; মাওলানা শেখ মুজিবুর রহমান; মুফতি নাসির উদ্দিন খান; মুফতি ফয়জুল্লাহ উজানী; মাওলানা মাহবুবুল আলম কাসেমী; মুফতি বশিরুল হাসান খাদিমানী; মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী; বারিধারা মাদরাসার মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী; মুফতি ইমরানুল বারী সিরাজী; মুফতি মুহাম্মদুল্লাহ সাদিকী; মাওলানা খোরশেদ আলম আমজাদী; মুফতি জুবায়ের আহমদ; মাওলানা মিজানুর রহমান; মাওলানা তাজুল ইসলাম আশরাফী; মাওলানা হোসাইন আহমদ; হাফেজ মাওলানা হেদায়েত হোসেন প্রমুখ।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী গতকাল শনিবার (২৯ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ