শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নৌকা থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের মিঠাপুকুরে নৌকায় চড়ে সেলফি তুলতে গিয়ে বড় পুকুরের পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা স্থানীয় বকুল মিয়ার মেয়ে এবং জোড়গাছ দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও তিনজনের সাথে নৌকায় করে বড়পুকুরে ঘুরতে বের হয়। নৌকাটি পুকুরের মাঝখানে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চার সদস্যের একটি ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান।

সুবর্ণার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দভ্রমণ এভাবে বিষাদে রূপ নেবে, তা কল্পনাও করতে পারেনি তার পরিবার ও এলাকাবাসী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ