মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮


হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র রমজান ২০২৭ উপলক্ষে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইফতার সামগ্রী সরবরাহের জন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে সৌদি আরব। এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত যোগ্যতা পূরণ করে দরপত্র জমা দিতে হবে।

সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত অনুযায়ী, আবেদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত খাদ্য উৎপাদন কারখানা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ১৫টি শীতাতপনিয়ন্ত্রিত (রেফ্রিজারেটেড) পরিবহনযান এবং বছরে অন্তত ৫ কোটি সৌদি রিয়াল আয় থাকতে হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ‘সুফার’ (Sufar) প্ল্যাটফর্মের মাধ্যমে দরপত্র জমা দিতে হবে।

রমজান মাসে পবিত্র দুই মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি ও ওমরাহযাত্রী ইফতারে অংশ নেন। তাঁদের জন্য নিরাপদ ও মানসম্মত ইফতার সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ