সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ওঠা-নামা যেভাবে, যত টাকা টোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

চালু হচ্ছে দেশের প্রথম দ্রুতগতির বাধাহীন উড়াল মহাসড়ক। এই উড়ালসড়ক দিয়ে গন্তব্যে যাওয়া যাবে খুব কম সময়ে। যানজট পেরিয়ে ভোগান্তি ছাড়াই ঢাকার এক প্রান্ত থেকে যাওয়া যাবে অন্য প্রান্তে। মানুষ চলাচল করতে পারবে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে। এর আগে আজ শনিবার (২ সেপ্টেম্বর) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন জায়গা থেকে উড়ালসড়কে ওঠা-নামা করা যাবে। যানজট পেরিয়ে উড়ালসড়কে উঠে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে আরেক প্রান্তের গন্তব্যে।

রাজধানীর যানজট পেরিয়ে উড়ালসড়কের সুবিধা যারা নিতে চান, তাদের জানতে হবে কোথা থেকে সড়কে উঠবেন আর কোথায় নামবেন।

যারা পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাঁঠালবাগান, গ্রিনরোড, সেগুনবাগিচা, শাহবাগ, ফার্মগেট থেকে এসে উড়ালসড়কে উঠতে চান, বিজয় সরণি ওভারপাস কিংবা তেজগাঁও এলাকায় যেতে হবে তাদের। বিজয় সরণি হয়ে র‍্যাংগস ভবন ভেঙে তৈরি ওভারপাসটিতে উঠে তেজগাঁওয়ে যাওয়ার আগেই উড়ালসড়কের সঙ্গে সংযোগ রয়েছে। আবার তেজগাঁও থেকে বিজয় সরণির দিকে আসতে ওভারপাসে আরেকটি সংযোগ রয়েছে ওঠার জন্য। রাজধানীর দক্ষিণ, পশ্চিম ও দক্ষিণ-পূর্বাংশের মানুষের জন্য উড়ালসড়কে ওঠার এটিই সহজ পথ।