শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. একজন প্রখ্যাত বুযূর্গ ছিলেন। হযরত হাফেজ্জী হুজুরের সান্নিধ্যে এসে প্রফেসর হজরত হিসেবে পরিচিতি লাভ করেন। তাকওয়া, নেক আমল ও আত্মশুদ্ধির ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ. থেকে খেলাফত লাভ করেন। পরবর্তীতে ভারতের হারদুঈ হযরত রহ. থেকেও খেলাফত প্রাপ্ত হন। 

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে জন্নাতের উচ্চ মাকাম দানের দুআ করেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ