শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে জমিয়তের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রফেসর হামীদুর রহমান রহ: একজন উচ্চ শিক্ষিত মুখলেছ দায়ী ছিলেন। আজীবন বহুমুখী দ্বীনি কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আলেম-উলামা সহ সাধারণ মুসলমানদের ইসলাহ ও আত্মশুদ্ধির ফিকির তাঁর জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে বিদ্যমান ছিল। বিনম্র স্বভাবের এই সাধকের সান্নিধ্যে এসে অনেকেই উপকৃত হয়েছেন। তার ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম হারালাম।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
আমীন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ