শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মাজলিস। একই সঙ্গে আগামী ৮ নভেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ করা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত যুব মাজলিস ঢাকা মহানগর আয়োজিত পদযাত্রার আগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, যখন অন্যায়ের বিরুদ্ধে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের ডাকে দেশের আপামর জনতা রাস্তায় নামতে শুরু করেছেন তখনই ওই আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করে জেলে ভরে রেখেছে। এরপর আমরা যতবার তার জামিনের জন্য আবেদন করেছি, ততবার নাকচ করে দিয়েছে। তার কারণ এই সরকার আদালতকে ব্যবহার করছে। প্রশাসনকে তার হাতের মুঠোয় নিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, মাওলানা মামুনুল হককে বছরের পর বছর বন্দি করে রাখা হতে পারে, কিন্তু তার আদর্শকে বন্দি করতে পারবে না। মামুনুল হকের মুক্তির আন্দোলন চলবে। মামুনুল হকের আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে চাই। তার মুক্তি হলেও আমরা সফল, না হলেও আমরা সফল। আমাদের কোনো ব্যর্থতা নেই। মামুনুল হক এদেশের ভবিষ্যৎ নায়ক হিসেবে ফিরবেন সেই আশা করছি।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুর জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা হযরত জালালী, প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুরের সভাপতি হাফেজ কাজী নিজামউদ্দিন প্রমুখ। সমাবেশ শেষ তারা পদযাত্রা করেন। পদযাত্রাটি বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ