শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিএনপি নেতা আমীর খসরু ও জহির উদ্দিন ৬ দিনের রিমান্ডে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন।


ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম আমীর খসরু মাহমুদ ও জহির উদ্দিন স্বপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. জাকি আল ফারাবী এই আদেশ দেন।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে আজ বেলা আড়াইটার দিকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে।

গত ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মারা যান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পুলিশ কনস্টেবল আমিরুল হক। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ