শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চিকিৎসার জন্য দুবাই গেলেন মুফতি আরশাদ রাহমানি 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : আওয়ার ইসলাম

চক্ষু ও কিডনি চিকিৎসার জন্য দুবাই গেলেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বসুন্ধরা মারকাযুল ফিকরিল ইসলামীর মুহ্তামিম মুফতি আরশাদ রাহমানি।

গতকাল সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি দুবাই এর উদ্দেশ্যে রওয়ানা দেন।

জানাগেছে, তিনি  দুবাই এর হেলথকেয়ার সিটি সেন্টারে চক্ষু ও কিডনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং সেখানে প্রায় একমাস অবস্থান করবেন।

মারকাযুল ফিকরিল ইসলামী সুত্রে জানা গেছে,  তিনি দীর্ঘদিন চক্ষু ও কিডনি সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য দুবাই হেলথকেয়ার সিটিতে এডমিশন  নিয়েছেন।

মুফতি আরশাদ রাহমানি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য এবং তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া'র চেয়ারম্যান, বসুন্ধরা ও বগুড়া জামিল মাদরাসার মুহতামিম।
এছাড়াও সারাদেশে মসজিদ-মাদরাসা সহ দ্বীনি কাজে ব্যস্ত থাকেন।

বসুন্ধরা মারকাযুল ফিকরিল ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তি ও সুস্থতায় সকলের দোয়া কামনা করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ