বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। তাই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান আছে। মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে এ দেশে ঢুকতে পারবে না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এ দেশে এসেছে। আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। আমরা সীমান্তে বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারও আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম যান। এরপর বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ