শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নাফনদীতে মিয়ানমারের নৌ-বাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মিয়ানমারের নৌ-বাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহা. ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক(২৫) ও মাঝের পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)।

গুলিবিদ্ধ জেলেরা সাগরে ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফনদী দিয়ে ঘাটে ফিরছিলেন। 

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। 
ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীরদ্বীপ ঘাটে ফিরছিলাম। এসময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিলো। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। 

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদীর বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেননি। 

এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, জেলেদের মাধ্যমে টেকনাফ শাহপরীরদ্বীপের নাফ নদীর নাইক্ষ্যংদিয়ার জলসীমানায় মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এতে দক্ষিণ পাড়ার ফারুকের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। গুলিবিদ্ধ আরেক জেলে ইসমাইল সামান্য আহত হয়। গুলিবিদ্ধ আহত জেলেরা টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন বলেন, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত হয়। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপরজন ফারুকের শরীরে ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলি গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ