বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার জন্য ৫০ বছর রাজনীতি করেছেন: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য ৫০ বছর রাজনীতি করেছেন। তার রাজনীতির মূল দর্শন ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। এ বিষয়ে তিনি সফল হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভা মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় জাতিসংঘের মাধ্যমে বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানান মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব, কোনো বৈষম্য থাকবে না। সেই বাংলাদেশে রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারবে।

তিনি বলেন, আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই। আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগীনি হয়ে ছোবল মারতো, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তো। এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাতো শেখ হাসিনার হেলমেট লীগ।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্ব করেন। এ

 সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ