মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবসের এক বার্তায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিলেন তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন। আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল।

তিনি বলেন, আবু সাঈদের মৃত্যুর পরে দুই বছর পার হলেও তার রক্তের দায় শোধ হয় নাই। সংস্কারের কিছুই হয় নাই। পতিত স্বৈরাচারের বিচার হয় নাই। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে।

চরমোনাই পীর বলেন, আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; না হলে জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ব্যানারেই লড়াই করেছে এবং জুলাইয়ের প্রত্যাশা পূরণে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ