বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাদিস অস্বীকারকারী আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে অপসারণ ও আলেম প্রতিনিধি নিযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুফতি হেমায়েত উল্লাহ কাসেমির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল আজিজ কাসেমি এবং মুফতি ফরিদুল ইসলামের সঞ্চলনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার বলেন, অনতিবিলম্বে আবু সাঈদ খানকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি থেকে বাদ দিতে হবে। তাকে কারা কমিটিতে অন্তর্ভূক্ত করেছে, তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। আবু সাঈদ খানরা বই পরিমার্জন এবং সংশোধন করে ফেললে ছাপানোর পূর্বে ধর্ম মন্ত্রনালয় থেকে অবশ্যই রিভিউ করাতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি শামছুদ্দোহা আশরাফি, মুফতি লুতফুর রহমান ফারায়েজি, মুফতি ইসমাঈল সিরাজি, মাওলানা ইউনুস ঢালী, মুফতি কেফায়েত উল্লাহ কাশফি, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, মাওলানা আবু মুহাম্মাদ রহমানি, মুফতি উমর ফারুক ইবরাহিমি সহ অন্যান্য ওলামায়ে কেরাম।

কর্মসূচি : দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর এনসিটিবি কার্যালয় ঘেরাও করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ