বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পিআর পদ্ধতি সংবিধানে নেই, আইন বদলানো যাবে না: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, পিআর পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির কোনটিতে নির্বাচন হবে— এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।

তিনি আরও বলেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া, আরপিওতে যে পদ্ধতি আছে, তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে।

সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিষয়টি নিয়ে একটি ফয়সালা বা মীমাংসায় আসেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি, হবে না। যদি উনারা পিআর চান, তাহলে উনারা বুঝবেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ