বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড-এর বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট পক্ষদের বিবাদী করা হয়েছে।

রিটকারী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য অনুমতি দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্যানেল কোড এবং নতুন সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় বর্তমানে সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান রয়েছে। তিনি এই সাজাকে অপ্রতুল বলে মনে করেন।

আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, এই সামান্য সাজার কারণেই বাউল শিল্পী আবুল সরকারের মতো অনেকে মহান আল্লাহ এবং নবীকে (সা.) নিয়ে কটূক্তি করার সাহস পাচ্ছেন।

তিনি জানান, রিটে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে একটি নতুন আইন পাস করার জন্য নির্দেশনা চেয়েছেন। তার বিশ্বাস, সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হলে এই অপরাধ করতে কেউ সাহস পাবে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ