শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পরিবহনের বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।

সূত্রে জানা গেছে, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক বাসস্ট্যান্ডে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়াও পরিবহণগুলো বাড়তি ভাড়া নেয়ার পাশাপাশি যাত্রীচাপ বৃদ্ধি পেলে ভাড়ার পরিমাণও দ্বিগুণ করে দেয়। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েকগুণ বাড়তি ভাড়া। মহাসড়কে ভাড়ার নৈরাজ্য বন্ধে পাঁচ্চর গোলচত্বর ও সূর্যনগর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালান সংসদ সদস্য হানজালা। এসময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসের চালক ও সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনা করেন তিনি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। 

এ সময় তার ব্যক্তিগত সফরসঙ্গী ছাড়াও শিবচর থানা পুলিশের টিম সাথে ছিল।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল। মাসের পর মাস তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই কারণে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রী প্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো। যাতে করে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তা ছাড়া ঈদের সময় যেন কোনো রকমের হয়রানির শিকার না হতে হয় এজন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকবো।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ