সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘এক বছরে সিজারিয়ান বেড়েছে ৯ শতাংশের বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

বছরে সিজারিয়ান অপারেশন মাধ্যমে সন্তান প্রসবের সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে ৫০ দশমিক ৭ শতাংশ হয়েছে।

আজ রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের (এসভিআরএস) প্রকল্প পরিচালক আলমগীর হোসেন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘২০২২ সালে মোট প্রসবের ৪১ দশমিক ৪ শতাংশ ছিল সিজারিয়ান ডেলিভারি। ২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে ৫০ দশমিক ৭ শতাংশ হয়েছে। এটি উদ্বেগজনক এবং বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হারও বেড়েছে। ২০২২ সালে যেখানে প্রতি হাজারে ৩১ জন শিশু মারা গিয়েছিল, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ জনে।

২০২২ সালে এক মাসের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ১৬ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে।

২০২২ সালে এক বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ২৪ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে।

এ ছাড়া, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে, যা ২০২২ সালে ছিল ৭৩ দশমিক ৪ বছর।

আলমগীর হোসেন বলেন, ‘এটি আয়ু হ্রাস নয়, কারণ সংখ্যাটি পরিসংখ্যানগতভাবে অতি নগণ্য। আমরা বলব এটি অপরিবর্তিত রয়েছে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ