সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

শায়খ আহমাদুল্লাহর সভ্যতা বিনির্মাণ প্রকল্প 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আব্দুস সালাম আজাদী

আমার জীবনে যাদেরকে আমি আবে হায়াতের মত পেয়েছি, শায়খ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ তাদের মধ্যে অন্যতম। অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়ার বিশেষ যে সব কারণ আছে, তন্মধ্যে তাঁর সততা, নিরবচ্ছিন্নতা, দীনের প্রতি নিষ্ঠা, এবং মানুষের প্রতি ভালোবাসা, দক্ষতা, প্রফেশনালিজম এবং বিনয় নম্রতা।   

আমি বাংলাদেশে গেলে ঢাকায় এক মিনিটও অবস্থান করতে ইচ্ছা হয়না, কারণ তার রাস্তার জ্যাম, ধুলিময় এবং মবিল ময় বাতাস, আস্তরণ পড়া আকাশ, এবং ঘিঞ্জির চিৎকার-উতপাত-ঘামময় দুর্গন্ধ। এরপরেও অন্তত তিনবার সেখানে থেকেছি শুধু শায়খ আহমাদুল্লাহ ভায়ের সাথে দেখা করতে। দুইবার দেখা করতে সামর্থ্য হয়েছি, একবার মাঝপথ পর্যন্ত যেয়ে ফিরে এসেছিলাম, কারণ ৪ ঘন্টা গাড়িতে কাটিয়ে শেষে যদি যেতামই তাহলে আমার ভাতিজির বিয়েতে থাকতে পারতাম না। শেষে শায়খের কাছ থেকে মাফ চেয়ে নিয়ে গাড়ি ইউ-টার্ণ করিয়েছিলাম।  

প্রথমবার দেখা করতে য