সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘অনেক মায়ের বুক খালি হয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার-মঙ্গলবার কোটা সংস্কারের দাবির এ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের  সংঘর্ষ হয়। এর জেরে উত্তপ্ত হয়ে উঠে পুরো দেশের শিক্ষাঙ্গন।  আহত ও গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহতেরও ঘটনা ঘটে।

কোটা সংস্কারের আন্দোলনে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ।

ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানাই। ইতোমধ্যে অনেক মায়ের বুক খালি হয়েছে। এরপরও আলোচনায় না বসলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বৈ কমবে না। আমরা আর কোনো আর্তনাদ শুনতে চাই না।

তিনি আরও বলেন, এমনিতেই মেধাবী তরুণদের দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার সারি প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। মেধার মূল্যায়ন না হলে এ সংকট আরো ঘনীভূত হবে।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ